সর্বশেষ

মোবাইল কোর্ট

সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে তরুণীদের সঙ্গে প্রতারণা, কুয়াকাটায় যুবকের কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে আব্দুল জলিল (২২) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে পুলিশ তাকে আটক করার পর এই সাজা দেওয়া হয়। মূলত পেশায় জেলে হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন এই যুবক।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জামালপুরে অনুমোদনহীন ট্রাভেল এজেন্সি, মালিকের কারাদণ্ড

জামালপুর শহরের হাসপাতাল রোড এলাকায় অনুমোদন ছাড়া ‘মোবাল্লিগ ট্রাভেলস’ নামে ট্রাভেল এজেন্সি পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মো. আমির হামজাকে আটক করা হয়। পরে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নওগাঁয় বেসরকারি ক্লিনিকে হানা: ৩ মাসে ১৬ মামলা, জরিমানা

নওগাঁয় বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে গত তিন মাসে ১৬টি মামলা দায়ের করেছে জেলা প্রশাসন। এই অভিযানগুলোতে বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে এক লাখের বেশি টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি ও অবৈধ মজুদে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং অবৈধভাবে মজুদ করার অপরাধে এক খুচরা ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বিস্কুট কারখানায় অভিযান: বড় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পচা খাবার নতুন পণ্যের সঙ্গে মিশিয়ে বিক্রির অপরাধে ‘নিউ সুরুচী বিস্কুট ফ্যাক্টরি’কে ৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। বুধবার পরিচালিত এই মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন অমান্য করার দায়ে এ শাস্তি দেওয়া হয়।

কুড়িগ্রামে ৯ উপজেলায় অভিযান: বিপুল পরিমাণ জাল পুড়িয়ে ধ্বংস

কুড়িগ্রামের দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯টি উপজেলায় একযোগে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।